কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০১:৪৬ পিএম

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ১৪ এবং কুমারখালী ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে করোনাক্রান্ত, ৪ জন উপসর্গ নিয়ে মারা যান।

একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৫৩৩টি নমুনা পরীক্ষা করে ১৮১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৪ শতাংশ।

হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ১৯১ জন এবং উপর্সগ নিয়ে ৫২ জন মোট ২৪৩ জন কুষ্টিয়ায় করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) জেলায় ৫৩৩টি নমুনা পরীক্ষায় ১৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৪ শতাংশ। এ সময়ের মধ্যে চিকিৎসাধীন করোনা রোগী ১৬ জন এবং উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে জেলায় মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৬৯ জনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত