ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য পদে নিযুক্ত হয়েছেন। গতকাল রবিবার তিনি ঢাকা অফিসে যোগদান করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয় গত ২৯ জুলাই এ বিষয়ে জারি করেন।
বাউবির পরিচালক তথ্য ও গণসংযোগ মো. আবুল কাসেম শিকদার জানান, খ্যাতিমান এ অধ্যাপক একজন দুর্যোগ ব্যবস্থাপনা গবেষক। শিক্ষাজীবনে সর্বত্রই বৃত্তিধারী, চ্যান্সেলর পুরস্কারপ্রাপ্ত প্রখর মেধাবী ড. নাসরীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ১৯৮৮ সালে শিক্ষকতায় যোগ দেন। ২০০৫ সালে একই বিভাগে অধ্যাপক হয়ে ২০১২ সাল পর্যন্ত অধ্যাপনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ভালনারেবিলিটি স্টাডিজ সহপ্রতিষ্ঠাতা অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০১৩ সাল থেকে তিনি এই ইনস্টিটিউটের পরিচালক।
ড. নাসরীন ইউনিভার্সিটি কলেজ, লন্ডন, যুক্তরাজ্যের অনারারি ভিজিটিং প্রফেসর।
