রেজিস্ট্রেশন ছাড়া টিকা প্রয়োগের অভিযোগ

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০২:০৩ এএম

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রবিউল হোসেনের বিরুদ্ধে রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্যাকসিন প্রয়োগের অভিযোগে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। এ

কমিটিকে আগামী ২ কর্মদিবসের মাধ্যমে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. অজয় দাশকে প্রধান করে কমিটিতে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুরুল হায়দার এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আসিফ খানকে সদস্য করা হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের এই নির্দেশনার চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছাড়া কোনো রেজিস্ট্রেশন ছাড়াই মেডিকেল টেকনোলজিস্ট মো. রবিউল হোসেন গত ৩০ জুলাই ও ৩১ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিনোফার্মের কিছু টিকা ইউনিয়ন পর্যায়ের লোকদের প্রদান করেছেন। যা জেলা, উপজেলা বা বিভাগীয় পর্যায় থেকে কোনো অনুমতি ছিল না। এ বিষয়ে সরেজমিন তদন্তের জন্য এই তদন্ত কমিটি গঠন করা হয়।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির দেশ রূপান্তরকে বলেন, রেজিস্ট্রেশনবিহীন টিকা প্রয়োগের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদন পেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত