২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ২৩১ ও শনাক্ত ১৪,৮৪৪

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০২:১৪ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩১ জন। গত শনিবার ছিল এ সংখ্যা ২১৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৪৪ জন। এর আগের দিন শনাক্ত হয়েছিল ৯ হাজার ৩৬৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ২৩১ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট মারা গেছেন ২০ হাজার ৯১৬ জন। আর নতুন করে শনাক্ত হওয়া ১৪ হাজার ৮৪৪ জনকে নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন। গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছে ১৫ হাজার ৫৪ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ৪৮ হাজার ৪৮১টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৫২৯টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৭ লাখ ৩২ হাজার ১৯৪টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২০ লাখ ৫৮ হাজার ২২৯টি। গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৪৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৪৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৬৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩১ জনের মধ্যে পুরুষ ১৩৯ আর নারী ৯২ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন ১৪ হাজার ১৪২ আর নারী ৬ হাজার ৭৭৪ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছে ১, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৯, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৫, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭২, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৬, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৪, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ আর ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন।

মারা যাওয়া ২৩১ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭৭, চট্টগ্রাম বিভাগের ৫৩, রাজশাহী বিভাগের ১৩, খুলনা বিভাগের ৪৪, বরিশাল বিভাগের ৬, সিলেট বিভাগের ৯, রংপুর বিভাগের ১৮ আর ময়মনসিংহ বিভাগের রয়েছে ১১ জন। আর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৩১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৮, বেসরকারি হাসপাতালে ৪৯, বাড়িতে ১৩ আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ১ জনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত