রাজবাড়ী-পোড়াদহ রেলপথের রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রেলস্টেশনের কাছে গতকাল সোমবার সকালে মালবাহী ট্রেনের ধাক্কায় বুলি কর্মকার নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি একই উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি গ্রামের মৃত কমল কর্মকারের স্ত্রী।
এলাকাবাসী ও রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, পাবনার ঈশ্বরদী থেকে ফরিদপুরগামী মালবাহী ট্রেনটি বেলগাছি অতিক্রম করার সময় ওই বৃদ্ধা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন।
