রাসায়নিক অস্ত্র কনভেনশন, বাংলাদেশ জাতীয় কর্র্তৃপক্ষের (বিএনএসিডব্লিউসি) ১৭তম সাধারণ সভা হয়েছে। গতকাল সোমবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে এ সভা হয়। এদিন বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা থেকে আসা ৪২ জন সদস্য সভায় অংশ নেয়। এতে বিএনএসিডব্লিউসির বর্তমান কাজগুলো পর্যালোচনা করা হয় এবং বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) কার্যকরীভাবে বাস্তবায়নের জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি
×
