বরিশালে একদিনে মৃত্যু ১৭, শনাক্ত ৬৬৯

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৪:৪০ পিএম

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৭ জন মারা গেছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ১০ জন আর উপসর্গ নিয়ে মারা যান ৭ জন। একই সময় গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগে ২ হাজার ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় ৬৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ২৯ শতাংশ। এর আগে ১ হাজার ৫৬৭ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছিল ৩৮৮ জনের।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১০ জন করোনায় এবং ৭ জন উপসর্গ নিয়ে মারা যান।

করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে বরিশালে ৫ জন, ভোলায় ৩ এবং পটুয়াখালী ও পিরোজপুরে ১ জন করে মারা গেছেন। এ নিয়ে বিভাগে ৫৮৩ জন মারা গেছেন।

অপরদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ জনই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এই হাসপাতালে উপসর্গে ৮৯১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে বরিশালে সর্বোচ্চ ৩০৫ জন। পটুয়াখালীতে ৯১, ভোলায় ৯২, পিরোজপুরে ৯৯, বরগুনায় ৫৮ ও ঝালকাঠিতে ২৪ জন।

এ নিয়ে বিভাগে গত বছরের এপ্রিল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৯ হাজার ৩৫৩জন রোগী শনাক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত