ইউটিউবে স্মৃতিকথা শোনাচ্ছেন কবীর সুমন

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৩:০২ এএম

বাংলা সংগীতের নক্ষত্র কবীর সুমন ডিজিটাল মাধ্যমে স্মৃতিকথা শোনাবেন। এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, শিগগিরই তিনি ইউটিউবে জীবনের নানা কথা শোনাবেন। অনুষ্ঠানের নামও ঠিক করে ফেলেছেন—বেজে ওঠা স্মৃতি।

বুধবার (১১ আগস্ট) সুমন লিখেছেন, “আমার অনেক দিনের ইচ্ছা ইউটিউবে আমার স্মৃতিকথা বলতে থাকি। আর দেরি নয়। আজই শুরু করছি রেকর্ডিং। ভিডিও নয়, খুব বড় ফাইল হয়ে যাবে। অডিও ফাইল বানাচ্ছি।

স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর ‘বেজে ওঠা স্মৃতি’র এক নম্বর পর্ব প্রকাশ করলেন নিজের ইউটিউব চ্যানেলে। তার ভক্ত-অনুরাগীরা বেশ পছন্দ করছেন সেটি।

মূলত একজন আধুনিক ও রবীন্দ্রসংগীত গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার ও সংসদ সদস্য কবির সুমনের গল্প জানা যাবে এ আয়োজনে। জানা যাবে সুমন চট্টোপাধ্যায় থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে কবির সুমন হওয়ার গল্পটাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত