বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কভিড ফিল্ড হাসপাতালে এ পর্যন্ত ৩৬০ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। গতকাল সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ১৫৪ রোগী। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৭ জন। বর্তমানে ভর্তি আছেন ৮৯ জন রোগী। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে কেবিন ব্লকে করোনা সেন্টারে গতকাল পর্যন্ত ১২ হাজার ৪০০ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৬ হাজার ৪৩১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ হাজার ৩৫০ জন। বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ১৬৪ জন। পাশাপাশি বেতার ভবনের পিসিআর ল্যাবে গতকাল পর্যন্ত ১ লাখ ৭৬ হাজার ৯৩৯ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১ লাখ ১২ হাজার ২৬৪ জন রোগী সেবা নিয়েছেন।
