চট্টগ্রামে করোনায় আরও ১১ মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০১:৪৯ পিএম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১১ রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৩৩৮ জন করোনা শনাক্ত হন। সংক্রমণের হার ১৬ দশমিক ৭৫ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ২ হাজার ১৮ জনের নমুনা পরীক্ষায় ৩৩৮ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এর মধ্যে শহরের ২২৬ ও ১২ উপজেলার ১১২ জন। এর মধ্যে শহরের ৭০ হাজার ২৮০ জন ও গ্রামের ২৫ হাজার ৫৭৪ জন আক্রন্ত শনাক্ত হলেন।

গতকাল করোনায় আক্রান্তদের মধ্যে শহরের ৫ ও গ্রামের ৬ রোগীর মৃত্যু হয়। মৃতের সংখ্যা এখন ১ হাজার ১৫০ জন। এতে শহরের ৬৫৮ ও গ্রামের ৪৯২ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৬৫৯ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৬২ হাজার ৮৫৮ জনে উন্নীত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত