কেনিয়ার নাইরোবিতে চলমান ওয়ার্ল্ড অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বুধবার ট্র্যাকে নেমেছিলেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। কিন্তু এই দিনটা ভুলে যেতে চাইবেন তিনি। ১০০ মিটার হিটে ৩৬ জনের মধ্যে তার অবস্থান সবার শেষে।
তিন নম্বর হিটে ট্র্যাকে নেমেছিলেন সুমাইয়া। ১২.৯১ সেকেন্ডে দৌড় শেষ করেন। সবগুলো হিট মিলেই দৌড় শেষ করতে সুমাইয়ার চেয়ে বেশি সময় নেন আর কেউ।
এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন সুমাইয়া।
