প্রাইভেট কারে আড়াই কেজি স্বর্ণালঙ্কার জব্দ ৩ পাচারকারী আটক

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১২:২৭ এএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বন্ডবিল গেট এলাকায় গতকাল বুধবার বিকেলে একটি প্রাইভেট কার থেকে আড়াই কেজি স্বর্ণালঙ্কার জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়িটির মালিকসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন প্রাইভেট কারের মালিক ও চালক মো. বাপ্পী হোসেন, তার সহযোগী সম্রাট হোসেন ও সুমন হাওলাদার।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ-১৭-৮৩৩২) ধাওয়া করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত