তুরাগ নদে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০২:০১ এএম

সাভারের কাউন্দিয়া ইউনিয়নে তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ ২ ছাত্রের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ওই ছাত্রের নাম আলভী (১৪)। গতকাল রবিবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। আলভী মিরপুরের শাহ আলী থানার সি ব্লকের আল- আমিনের ছেলে।  এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে তার বন্ধু একই এলাকার আক্তার হোসেনের ছেলে রিয়াদ (১২)। তারা দুজনেই সপ্তম শ্রেণির ছাত্র।

গত শনিবার বিকেলে মিরপুর এলাকা থেকে ৬ জনের একটি কিশোর দল কাউন্দিয়া এলাকায় ফুটবল খেলতে আসে। খেলা শেষে সন্ধ্যায় নদীতে গোসল করতে নামে সবাই। এ সময় সবাই তীরে উঠতে পারলেও দুই কিশোর পানিতে ডুবে নিখোঁজ হয়।

সাভারের কাউন্দিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই শাহআলম নিখোঁজ আলভীর বলেন, একজনের লাশ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। আরেক ছাত্রের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে ডুবুরি দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত