দিনাজপুরে দোকানের ভেতর পুড়ে ছাই বৃদ্ধ

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০৩:৪২ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলায় মুদির দোকানে আগুন লেগে ভবেশ্বর চন্দ্র রায় (৬৭) নামে বৃদ্ধ পুড়ে ছাই হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে ভেড়ভেড়ী ইউনিয়নের শাখাঁরীপাড়া নামক এলাকায়। তবে ওই মুদি দোকানে অগ্নিকাণ্ডের সঠিক কোনো কারণ এখনো জানা যায়নি।

নিহতের বড় ছেলে ভুদেপ রায় জানান, প্রায় ১৫-১৬ বছর থেকে তার বাবা ওই জায়গায় দোকান করেন। প্রতিদিনের মতোই সোমবার রাতে তিনি ঘুমিয়ে পড়েন কিন্তু ভোরবেলা পথচারীদের চিৎকারে তারা এগিয়ে এসে দেখেন তার বাবা ও উপার্জনের অন্যতম সম্বল মুদি দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে।

পরে লাশটির দাহ কার্য সম্পন্ন ও পুড়ে ছাই হওয়া দোকানটি পরিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই দোকানে আনুমানিক প্রায় ৩০-৩৫ হাজার টাকার মালামাল ছিল।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ওসি শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) খানসামা শেখ কামাল হোসেন বলেন, পরিবারের কারও কোনো আপত্তি না থাকায় নিহতের মরদেহ দাহ কার্য সম্পন্ন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত