এমবিএসএলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১২:০১ এএম

মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (এমবিএসএল) চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এম এ খান বেলাল। অন্যদিকে এমবিএসএলের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান। এমবিএসএলের ৫৯তম বোর্ড সভায় সম্প্রতি তাদের এই পদে নির্বাচিত করা হয়। এম এ খান বেলাল সম্রাট গ্রুপের চেয়ারম্যান। তিনি শিক্ষা, সামাজিক ও সেবামূলক কর্মকা-ের সঙ্গে জড়িত। মোহাম্মদ মনসুরুজ্জামান কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে জড়িত। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত