টিভিএসের ব্লুটুথ কানেকটেড স্কুটার এনটর্ক বাজারে

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১২:০১ এএম

ভার্চুয়াল ইভেন্টে গত রবিবার টিভিএস অটো বাংলাদেশ এনেছে প্রথম ব্লুটুথ কানেকটেড স্কুটার টিভিএস এনটর্ক ১২৫ সিসি রেস এডিশন।

টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসেইন বলেন, ‘আমরা বাংলাদেশের মার্কেটে টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাজারজাত করে আনন্দিত। স্মার্ট স্কুটার হিসেবে এটি একজন রাইডারকে সর্বোত্তম সন্তুষ্টি প্রদানে বদ্ধপরিকর। টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন একটি বিশেষ ধরনের স্কুটার, যা তরুণ গ্রাহকদের আকাক্সক্ষা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে।’

টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনের বিক্রয়মূল্য ধার্য করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা। স্কুটারটি টিভিএস অটো বাংলাদেশের নির্দিষ্ট কিছু শো-রুম ও ডিলার পয়েন্টে লাল-কালো রঙে  পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানা যাবে https://tvsabl.com/listings/ntorq-125-cc/ লিঙ্কে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত