নতুন ফ্ল্যাগশিপ ফোন আনছে পোকো

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০১:০৬ এএম

বাজারে সম্প্রতি একটি ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করেছে স্মার্টফোন ব্র্যান্ড পোকো। ‘পোকো এম৩ প্রো ফাইভ-জি’ মডেলের ফোনটির অন্যতম বৈশিষ্ট্য এর অত্যাধুনিক মিডিয়াটেক ডাইমেনসিটির ৭০০ প্রসেসর, অনন্য ডিজাইন ও দুর্দান্ত বিনোদন অভিজ্ঞতার সমাহার। ডিজাইনের নতুনত্ব ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম লুক। সিøম ফোনটিতে সেই সঙ্গে রয়েছে অসাধারণ ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি। পোকো এম৩ প্রো ফাইভ-জি ডিভাইসটির ডিজাইন অন্য ফোনগুলোর চেয়ে ভিন্ন। ফোনটিতে নতুন একটি লুক দিতে দেওয়া হয়েছে ‘সুইচব্লেড ডিজাইন’। পেছনে ওপরের বাম দিকে লম্বালম্বি দেওয়া হয়েছে তিনটি ক্যামেরা ও ফ্ল্যাশ। একই সঙ্গে পেছনের অংশ প্লাস্টিকের হলেও থাকছে গ্লাসি ফিনিশিং। ডিভাইসটির পুরুত্ব মাত্র ৮.৯২ মিলিমিটার। ফোনটির ওজন মাত্র ১৯০ গ্রাম। রয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ৯০ হার্জের ৬.৫ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডটড্রপ ডিসপ্লের রেজল্যুশন ১০৮০-২৪০০ পিক্সেল। ডিভাইসটির পেছনে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। পেছনে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ৪৮ মেগাপিক্সেলের, এর সঙ্গে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং আরেকটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। পোকো এম৩ প্রো ফাইভ-জি ফোনে ব্যাটারি দেওয়া হয়েছে শক্তিশালী ৫০০০ এমএএইচ। বক্সে আছে ২২.৫ ওয়াট চার্জার। এ ছাড়া সাপোর্ট করবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং।

পোকো এম৩ প্রো ফাইভ-জি এসেছে হলুদ, নীল ও কালো এই তিন রঙে পাওয়া যাচ্ছে। ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে নতুন ভ্যারিয়েন্টের ফোনটির দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত