ফেনীর সোনাগাজীতে মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে চাঁদাবাজির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বপ্রণোদিত হয়ে মামলা করেছেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।
দেশ রূপান্তর পত্রিকায় গত ২৫ আগস্ট ‘টাকার বিনিময়ে আশ্রয়ণের ঘর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। মুঠোফোনে যোগাযোগ করা হলে আদালতের বেঞ্চ সহকারী (পেসকার) মো. জাকির হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
বিচারক আগামী ৩১ আগস্টের মধ্যে পত্রিকায় প্রকাশিত ভুক্তভোগীদের বক্তব্য ও কলরেকর্ড যাচাই করে প্রতিবেদন দিতে সোনাগাজী মডেল থানার ওসিকে আদেশ দিয়েছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, আদালতের লিখিত আদেশ পেয়েছি।
