ফের কোহলিকে আউট করে লায়নকে ছুঁলেন অ্যান্ডারসন

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১২:০৮ এএম

লিডস টেস্টে বিরাট কোহলিকে আউট করে অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়নকে ছুঁলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। টেস্টে কোহলিকে সর্বাধিক ৭ বার করে আউট করার নজির এখন এই দুই বোলারের।

বুধবার লিডসের হেডিংলি গ্রাউন্ডে শুরু হওয়া সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে কোহলিকে ফেরান অ্যান্ডারসন। টেস্টে এ নিয়ে সাত বার অ্যান্ডারসনের শিকার হলেন ভারত অধিনায়ক।

ইনিংসের ১১তম ওভারে কোহলিকে ফেরান অ্যান্ডাসন। ফুল লেংথের বলটি কোহলি কাভার ড্রাইভ করতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটের বাইরের অংশে লেগে চলে যায় জস বাটলারের গ্লাভসে।

অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নও টেস্টে কোহলিকে ৭ বার আউট করেছেন।

তবে ভারতের ব্যাটসম্যান হিসেবে অ্যান্ডারসনের বলে আউট করার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন শচিন টেন্ডুলকার। টেস্টে শচিনকে ৯ বার ফিরিয়েছেন জিমি।

এক নজরে টেস্টে কোহলির আউট হওয়ার পরিসংখ্যান-

১) জেমস অ্যান্ডারসন- ২৩ ম্যাচে ৭ বার

২) নাথান লায়ন- ১৮ ম্যাচে ৭ বার

৩) স্টুয়ার্ট ব্রড- ১৮ ম্যাচে ৫ বার

৪) মইন আলি- ১৫ ম্যাচে ৫ বার

৫) বেন স্টোকস- ১৫ ম্যাচে ৫ বার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত