নারায়ণগঞ্জে ইটখোলার মালিককে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০১:২৬ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে ইটখোলা মালিককে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাতে বাড়ি ফেরার পথে বন্দর থানার চৌরাপাড়া কবি নজরুল স্কুলের সামনে ওৎপেতে থাকা ছিনতাইকারীরা ব্যবসায়ী মো. মামুনকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে টাকা ছিনতাই করে।

খবর পেয়ে তার চাচাতো ভাই গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আহতের স্বজন জাহাঙ্গীর ডালিম জানান, ইট বিক্রির টাকা নিয়ে বুধবার বাড়ি ফেরার পথে চৌরাপাড়া এলাকার কথিত কিশোর গ্যাং প্রধান সোহাগ ও সালাউদ্দিনের নেতৃত্বে পিস্তল ঠেকিয়ে ধারালো চাপাতি দিয়ে ব্যবসায়ী মামুনকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ব্যবসায়ী মামুনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ দিপক সাহা জানান, এ ঘটনায় রাতেই মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত