রাজশাহীর আ.লীগ নেতা আসাদ ডেঙ্গু আক্রান্ত

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৪:৫৪ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

বৃহস্পতিবার তার ডেঙ্গু পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তিনি ঢাকায় আছেন, সেখানেই তার চিকিৎসা চলছে। আওয়ামী লীগ নেতা আসাদের ভাই শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন আসাদুজ্জামান আসাদ। রাজশাহীতে তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তিনি জ্বর নিয়েই ঢাকা গিয়েছেন। সেখানে ডেঙ্গু পরীক্ষা করে পজিটিভ হয়েছে।

চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন।

শফিক জানান, তিনি ঢাকায় গিয়েই হাসপাতালে ভর্তি করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত