করোনায় আক্রান্ত এমপি হাবিবে মিল্লাত

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১০:১৯ পিএম

দ্বিতীয় ডোজ টিকা নেয়ার প্রায় সাড়ে চার মাস পর করোনায় আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর আংশিক-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। 

বৃহস্পতিবার সকালে তিনি নিজেই স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, এ দিন সকালে তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) এ র্যাপিড এন্টিজেন্ট টেস্ট দিলে তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি ঢাকার গুলশানের বাসায় আইসোলেশনে রয়েছেন। 

এর আগে গত ৭ ফেব্রুয়ারি তিনি সিরাজগঞ্জে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। এরপর গত ৮ এপ্রিল জাতীয় সংসদ ক্লিনিক থেকে তিনি দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত