ভারত থেকে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন দেশে

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১২:৪৭ এএম

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আবারও রেলপথে আমদানি হয়েছে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন। গত শুক্রবার ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বিশেষ অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল বন্দরের রেলস্টেশনে এসে পৌঁছায়।

গতকাল শনিবার দুপুরে পণ্যচালানটি খালাসের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কাস্টম হাউজে সাবমিট করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট সারথী এন্টারপ্রাইজ।

লিনডে বাংলাদেশ লি. ২০০ মে.টনের তরল অক্সিজেন আমদানি করে। ভারতের রপ্তানিকারক প্রতিষ্ঠান লিনডে ইন্ডিয়া লি.।

১৩টি চালানে এ পর্যন্ত রেলপথে ভারত থেকে আমদানি হয়েছে ২ হাজার ৬১৬ মেট্রিক টন তরল অক্সিজেন।

বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অক্সিজেন এক্সপ্রেসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে পৌঁছাবে। পরে সেখান থেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এসব অক্সিজেন ট্যাংকারে করে সরবরাহ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত