রূপায়ণ দেলোয়ার টাওয়ারে চলছে বিনিয়োগ মেলা

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ০১:০৫ এএম

কুমিল্লার কান্দিরপাড়ে রূপায়ণ দেলোয়ার টাওয়ারে ব্যবসায়িক বিনিয়োগ মেলা গত শুক্রবার শুরু হয়েছে। রূপায়ণ দেলোয়ার টাওয়ার কর্তৃপক্ষ আয়োজিত মেলাটি চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সংবলিত রূপায়ণ দেলোয়ার টাওয়ারে ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ তৈরি করে দিতেই এ মেলার আয়োজন। দুটি বেজমেন্টসহ ১৩ তলাবিশিষ্ট রূপায়ণ দেলোয়ার টাওয়ারে রয়েছে দোকান, ব্র্যান্ড শপ, আধুনিক সিনেপ্লেক্স, ফুডকোর্ট, এটিএম বুথ, শো-রুম ও অফিস স্পেস। রয়েছে গাড়ি পার্কিংসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত