সরকারি ব্যাংকে ডিএমডি নিয়োগে ৩৩ জিএমের ভাইভা

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১২:২৭ এএম

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদায়নের জন্য সাক্ষাৎকারে অংশ নিতে ডাক পেয়েছেন এসব প্রতিষ্ঠানে কর্মরত ৩৩ জন মহাব্যবস্থাপক (জিএম)। আজ মঙ্গলবার বিকালে ৪.৩০টায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। জানা গেছে, পদোন্নতিযোগ্য জিএমদের মধ্যে বেসিক ব্যাংকের ৯ জন, জনতা ব্যাংকের ৭ জন, রূপালী ব্যাংকের ৭ জন, অগ্রণী ব্যাংকের ১ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ৩ জন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ২ জন, হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ৩ জন ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ১ জন এই সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য গত ২৪ আগস্ট চিঠি পেয়েছেন। চিঠিতে স্বাক্ষর করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ সফিউল আলম। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেসিক ব্যাংকের জিএম আহম্মদ হোসেন, হাসান তানভীর, আবু সাঈদ মো. রওশানুল হক, মো. ইছমাইল, খান ইকবাল হাসান, মো. আবুল কালাম আজাদ, আবু মো. মোফাজ্জেল, জনতা ব্যাংকের জিএম মোহাম্মদ সাইফুল আলম, মো. কামরুজ্জামান খান, মো. এনামুল হক, মো. কামরুল আহছান, মো. আসাদুজ্জামান, শ্যামল কৃষ্ণ সাহা ও মো. শহীদুল ইসলামসহ বিভিন্ন ব্যাংকের ৩৩ জন সাক্ষাৎকার প্রদানের জন্য ডাক পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত