ইনিংসের শুরুতেই নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন মেহেদি হাসান। প্রথম ওভারের তৃতীয় বলেই ওপেনার রাচিন রবিন্দ্রকে ফেরান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই কট অ্যান্ড বোল্ডে এই কিউই ব্যাটসম্যানকে গোল্ডেন ডাক উপহার দেন মেহেদি।
এরপর নিজের প্রথম ওভারের পঞ্চম বলে উইল ইয়ংকে (৫) বোল্ড করেছেন সাকিব আল হাসান। আর নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় ও শেষ বলেই কলিন ডি গ্রান্ডহোম (১) ও ওপেনার টম ব্লান্ডেলকে (২) বোল্ড করেন নাসুম আহমেদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০ রান করেছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে আছেন উইকেটরক্ষক-অধিনায়ক টম ব্লান্ডেল (১) ও হেনরি নিকলস।
ম্যাচটি শুরু হয় বুধবার বিকেল ৪টায়, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।
আরও পড়ুন... টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম
