ফরিদপুর পৌরসভা

আওয়ামী লীগের কমিটিতে মানা হয়নি নারী কোটা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৫ পিএম

ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। এতে একজন আহ্বায়ক, তিন যুগ্ম আহ্বায়ক এবং ৫৯ জন সদস্যের নাম রয়েছে। তবে এতে নারীদের কোটা পূরণ করা হয়নি বলে স্থানীয় নেতারা জানিয়েছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মির্জা আজম এমপির ১ সেপ্টেম্বর স্বাক্ষরিত পত্রে এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে ফরিদপুর শহর আওয়ামী লীগের কমিটি ২০১৬ সম্মেলনের মাধ্যমে অনুমোদিত হয়। পরে ২০২০ সালে জুন মাসের ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত গ্রেপ্তার হলে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। ঘোষিত এই কমিটিতে রয়েছেন আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইদ উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান ও বদিউজ্জামান বাবুল। নবগঠিত পৌর কমিটি প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, কমিটি গঠনের আগে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আলোচনা করলে আরও সুন্দর হতো। এ কমিটিতে নারীর কোটা পূরণ করা হয়নি। এটার দরকার ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত