নাটোরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৬ পিএম

নাটোর শহরের পালপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মহাদেব কর্মকার (৭৬) নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মুক্তিযোদ্ধা মহাদেব কর্মকার নিজ বাসা থেকে বের হয়ে একটি ইজিবাইকে ওঠার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন জানিয়েছেন, অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত