ব্র্যান্ডকে আরও একধাপ এগিয়ে নিতে নতুন লোগো উন্মোচন করেছে সুপার বোর্ড। সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ডপ্রাপ্ত সুপার বোর্ড উন্নত প্রযুক্তির বৈচিত্র্যময় পণ্যের সমারোহ এবং গুণগত মান বজায় রাখার কারণে দেশে শীর্ষস্থান অর্জনে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি কে গ্রুপের উপদেষ্টা মাহফুজুর রহমান, পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক পরিচালক (প্রোডাকশন ও টেকনিক্যাল) খোরশেদুল আলম, পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স) শফিউল আতহার তসলিম, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কর্নেল (অব.) আলমাস রাইসুল গনি, সুপার বোর্ডের হেড অব বিজনেস নুরুন নবী ও হেড অব ব্র্যান্ড ইব্রাহিম খলিল নয়ন প্রমুখ। বিজ্ঞপ্তি
