প্রতিষ্ঠার সপ্তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের বিশেষ ক্যাম্পেইন চলছে। ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের অকৃত্রিম আস্থা ও ভালোবাসার কৃতজ্ঞতা স্বরূপ বিশেষ এ ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ গত ৭ বছরে ই-কমার্স ইকোসিস্টেম তৈরির পাশাপাশি, দেশের ই-কমার্স খাতের দ্রুত বিকাশ ও ক্রেতাদের চাহিদা পূরণে অবদান রেখে চলেছে। ৭ বছরের যাত্রার এই বর্ণিল মাইলফলক স্মরণীয় করে রাখতে দারাজ #থ্যাংকইউবাংলাদেশ স্লোগানে ৭ম অ্যানিভার্সারি ক্যাম্পেইন শুরু করেছে, যা শেষ হবে আগামী ৮ সেপ্টেম্বর। এ আয়োজনের লক্ষ্য হবে দেশজুড়ে দারাজের সব ক্রেতা ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়া।
দারাজ ২৬ আগস্ট তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে বিকাল ৫:৩০ টায় ডিজিটাল সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। অনুষ্ঠানে দারাজের গ্রুপ সিইও বিয়ার্কে মিক্কেলসেন, দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলমসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবিন চৌধুরীও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে।
দারাজ জানায়, ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা বিভিন্ন অফার ও ডিল উপভোগ করতে পারবেন। মিস্ট্রি বক্স, শেক শেক ভাউচার, ৭ হাজার টাকা ছাড় পর্যন্ত মেগা ডিল, প্রিপেমেন্ট ডিসকাউন্ট, আই লাভ ভাউচার ও ফ্ল্যাশ সেলসহ বিভিন্ন অফার রয়েছে এ ক্যাম্পেইনে।
এ নিয়ে দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, গত সাত বছর বিভিন্ন কারণে দারাজের জন্য চমৎকার ও স্মরণীয় হয়ে থাকবে। বিভিন্ন শ্রেণির মানুষ নিঃশর্তভাবে আমাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন; যার ফলশ্রুতিতে আমরা এখন দেশের মানুষের সবচেয়ে পছন্দের ই-কমার্স প্ল্যাটফর্ম। আমাদের এ যাত্রায় যারা দারাজের পাশে ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান বলেন, গত সাত বছরে ই-কমার্স খাতে আমরা বিশ্ব ব্র্যান্ডে পরিণত হয়েছি।
এ ক্যাম্পেইনে কো-স্পন্সর হিসেবে আছে এপেক্স, ডাবর হারবাল, ডেটল, রিয়েলমি, স্টুডিও-এক্স ও স্যাভলন। ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে ব্রুনো মোরেত্তি, ডেকো, ফ্যাব্রিলাইফ, ফোকালুর, লাফজ, লজিটেক, নোয়া, পুমা, রিবানা, রঙন হারবাল, টিপিলিংক, মোশন ভিউ, ট্রেন্ডজ, ইমামি এবং প্যারাসুট ন্যাচারালে শ্যাম্পু। এছাড়াও, গ্লোবাল পার্টনার হিসেবে আছে সিকেইন, ইউগ্রিন, শাওমি, এস্কিমি স্টোর ও উইরেস্ট্রো। ক্যাম্পেইনের ইভেন্ট পার্টনার: বিঞ্জ, ঘুড়ি লার্নিং, হাসনা হোটেল, ক্রিম অ্যান্ড ফাজ, আমারি হোটেল, স্কাই সিটি হোটেল, বার্গার কিং, ১৩৮ ইস্ট এবং ঢাকা মেট্রো।
ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে এই ক্যাম্পেইনে থাকছে পেমেন্ট ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার। ক্যাম্পেইনের পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ, পিবিএল, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)।
এ সময়ে বিকাশের মাধ্যমে অর্থ প্রদান করলে ১৫ শতাংশ (সর্বোচ্চ ২০০ টাকা) ক্যাশব্যাক পেয়ে যাবেন। আর, পিবিএল, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এর গ্রাহকরা ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন (প্রতিবার লেনদেনে সর্বোচ্চ ১৫০০ টাকা, দুইবার প্রযোজ্য)।
