বিডার ওএসএস পোর্টালে ইবিএল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:২৬ এএম

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সম্প্রতি ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে ইবিএল বিডার অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে সিস্টেম ইন্টিগ্রেশনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট সেবা দিতে সমর্থ হবে। এই অ্যাকাউন্ট বিডার মাধ্যমে খোলা হবে।

ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিডা বিনিয়োগকারীদের নয়টি অনলাইন সেবা দিতে আরও চারটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য মহাসিনা ইয়াসমিন, মহাপরিচালক নিখিল কুমার দাস, পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত