ফায়ার সার্ভিসের ১০৭ কর্মকর্তার পদোন্নতি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩২ পিএম

ওয়্যারহাউস ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১০৭ জন স্টেশন অফিসার ও সমমান পদের কর্মকর্তা।

সোমবার সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ঢাকায় কর্মরতদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘পদোন্নতি শুধু মর্যাদা আর র‌্যাংক বৃদ্ধি করে না, এটির মাধ্যমে দায়িত্বও বৃদ্ধি পায়। আমি আশা করবো, সবাই তাদের বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে তাদের পদোন্নতির প্রতিদান দেবেন।’

অগ্নিদুর্ঘটনার ফোন পেলেই ফায়ার সার্ভিস যেমন সেবার জন্য ঝাঁপিয়ে পড়ে; ফায়ার সার্ভিসের প্রতিটি সেবার ক্ষেত্রেই এই নীতিমালা বাস্তবায়নের বিষয়ে পদোন্নতিপ্রাপ্তরা সচেষ্ট হবেন বলে তিনি আশা প্রকাশ করেন মহাপরিচালক।

পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মহাপরিচালক উপস্থিত পরিচালক ও উপ-পরিচালকদের সঙ্গে নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত