বাংলালিংকের অ্যাপ টফির সঙ্গে মিডিয়াকমের চুক্তি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৩ এএম

সম্প্রতি মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের অনলাইন ভিডিও স্ট্রিমিং অ্যাপ টফির সঙ্গে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির আওতায় মিডিয়াকম লিমিটেড টফির জন্য কনটেন্ট ম্যানেজমেন্ট, প্রমোশন এবং মিডিয়া বায়িং সংক্রান্ত সব ধরনের সার্ভিস প্রদান করবে। সেপ্টেম্বরের শুরু থেকে মিডিয়াকম টফির যাবতীয় কনটেন্ট ও বিজ্ঞাপন কার্যক্রম পরিচালনা করছে। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস এবং মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। টফি অ্যাপ ব্যবহার করে একজন দর্শক মোবাইল ফোনে টিভি  দেখার এক্সপেরিয়েন্স পাবেন। কারণ, টফিতে ১০০’র বেশি টিভি চ্যানেল রয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত