গতকাল রাঙ্গামাটিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) ২০৫তম শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, মোহাম্মদ হাবিবুর রহমান এবং এটিএম তাহমিদুজ্জামানসহ অন্য কর্মকর্তারা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, ‘সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।’
