বান্দরবানের থানচির বড়পাথরে গোসলে নেমে ফজলে এলাহী ফয়সাল (২৬) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার বিকেলে উপজেলার বড়পাথর এলাকায় তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মেরাশামী গ্রামের বাসিন্দা।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, লাশটি ফুলেফেঁপে উঠেছে। লাশ সুরতহাল করার জন্য পুলিশের একটি টিম ওই জায়গায় গেছে।
তিনি আরও জানান, গত শনিবার সকালে ফয়সালসহ একসঙ্গে ১২ জন থানচিতে ভ্রমণ করতে এসেছেন। এর মধ্যে চারজন বড়পাথরে যান। শনিবার দুপুরে চারজন বড়পাথরে গোসল করতে নামে। গোসল শেষে সবাই উঠে গেলেও ফজলে এলাহী পানিতে নিখোঁজ হন।
