এক দশকের মধ্যে প্রথমবার মিসরে ইসরায়েলের প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১১:০১ এএম

এক দশকের মধ্যে মিসরে আনুষ্ঠানিক সফরে গেলেন ইসরায়েলের কোনো সর্বোচ্চ কোনো নেতা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি এক বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।

আল জাজিরা জানায়, জুনে ক্ষমতায় আসা ডানপন্থী বেনেট সোমবার লোলিত সাগর তীরবর্তী সিনাই উপত্যকার শার্ম এল-শেখ রিসোর্টে মিসরের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসেন।

মিসরের প্রেসিডেন্ট অফিস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, বৈঠকে দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে মিসরের প্রচেষ্টা ও পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সাহায্যের গুরুত্ব তুলে ধরেন এল-সিসি।

আরও বলা হয়, ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধান অনুযায়ী মধ্যপ্রাচ্যে সর্বাঙ্গীন শান্তি অর্জনের সব প্রচেষ্টার জন্য মিসরের সমর্থন নিশ্চিত করেছেন’ এল-সিসি।

অন্যদিকে বেনেট জানান, তাদের আলোচনায় কূটনৈতিক বিষয়, নিরাপত্তা ও অর্থনীতি অন্তর্ভুক্ত ছিল। দেশের পথে উড়াল দেওয়ার আগে বলেন, আমরা গভীর সংযোগের জন্য একটি ভিত্তি স্থাপন করেছি।

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

এর আগে মে মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত বন্ধে মিসর ভূমিকা রখেছিল। ওই সময় দখলকারদের হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়।

এ দিকে হামাস ২০০৭ গাজা থেকে শাসন শুরু করলে মিসরের সহায়তায় ইসরায়েল কঠোর অবরোধ অব্যাহত রেখেছে। ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে প্রথম আরব দেশ হিসেবে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে মিসর।

আরও পড়ুন...চীনের সর্বশেষ করোনা প্রাদুর্ভাবের উৎস প্রাথমিক বিদ্যালয়

×
সর্বশেষ সর্বাধিক পঠিত