চতুর্থ অধ্যায় : আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্য
বহুনির্বাচনী
১. প্রজননতন্ত্রের বিভিন্ন রোগ হলো-
i. সংক্রামক রোগ ii. ক্যানসার
iii. এইডস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. একজন মানুষের যৌবনে অভিষিক্ত হওয়ার সময় কোনটি?
ক. বয়ঃসন্ধির আগে
খ. বয়ঃসন্ধির পরে
গ. শৈশবে
ঘ. কৈশোরে
৩. প্রজনন স্বাস্থ্য হচ্ছে মানুষের সার্বিক স্বাস্থ্যের একটি-
ক. অঙ্গ খ. মাধ্যম
গ. অংশ ঘ. বিকাশ
৪. সন্তান জন্মদানের প্রক্রিয়া কোনটি?
ক. জনন খ. প্রজনন
গ. মুখ্য ঘ. যৌবন
৫. প্রজনন স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত কোনটি?
ক. স্নায়ুতন্ত্র
খ. রেচনতন্ত্র
গ. পৌষ্টিকতন্ত্র
ঘ. প্রজননতন্ত্র
৬. মেয়েদের সন্তান জন্মদানের পরিণত বয়স কত?
ক. ১০ বছর
খ. ২০ বছর
গ. ১৫ বছর
ঘ. ১৮ বছর
উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অমল অষ্টম শ্রেণিতে পড়ে। সে লক্ষ করল দিন দিন তার শারীরিক ও মানসিক পরিবর্তন হচ্ছে। যেমন: শারীরিকভাবে অনেক শক্তিশালী হওয়া ও অনেক বিষয় মানিয়ে নেওয়া বা বোঝার ক্ষমতা বেড়েছে।
৭. অমল এখন বয়সের কোন স্তরে আছে?
ক. শৈশব খ. যৌবন
গ. প্রৌঢ়ত্ব ঘ. কৈশোর
৮. পরবর্তী সময়ে অমল বয়সের কোন স্তরে অভিষিক্ত হবে?
ক. কৈশোর খ. বয়ঃসন্ধিকাল
গ. যৌবনে ঘ. প্রৌঢ়ত্ব
৯. প্রজনন স্বাস্থ্যের ওপর নির্ভর করে-
i. প্রজন্মের নিরাপদ জন্ম
ii. প্রজন্মের নিরাপদ সুস্বাস্থ্য
iii. প্রজন্মের নিরাপদ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. বয়ঃসন্ধিকালে জটিল কোনো শারীরিক সমস্যা দেখা দিলে কার শরণাপন্ন হওয়া অধিক যুক্তিযুক্ত?
ক. চিকিৎসক খ. মা-বাবা
গ. শিক্ষক ঘ. বন্ধু-বান্ধব
১১. আইনের দৃষ্টিতে ছেলেদের বিয়ের বয়স সর্বনিম্ন কত?
ক. ১৮ বছর
খ. ২০ বছর
গ. ২১ বছর
ঘ. ২৩ বছর
১২. বাংলাদেশে বিদ্যমান আইনে মেয়েদের বিয়ের বয়স কত?
ক. ১৮ বছর
খ. ১৯ বছর
গ. ২০ বছর
ঘ. ২১ বছর
১৩. বয়ঃসন্ধিকালে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন-
i. মানুষের প্রতিভার যথাযথ বিকাশ ঘটে
ii. শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকা যায়
iii. সুস্থ ও স্বাস্থ্যবান থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. ঘন ঘন সন্তান নিলে মা ও শিশুর জীবন-
ক. সুখকর হয়
খ. দুঃখের হয়
গ. আনন্দের হয়
ঘ. ঝুঁকিপূর্ণ হয়
১৫. ছেলেমেয়েদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গের সুষম বিকাশ হয় কখন?
ক. কৈশোরে খ. যৌবনে
গ. বয়ঃসন্ধিকালে ঘ. প্রৌঢ়ত্বে
১৬. বয়ঃসন্ধিকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
ক. প্রচুর পরিমাণে ঘুমানো
খ. আমিষ জাতীয় খাবার গ্রহণ
গ. খেলাধুলায় ব্যস্ত থাকা
ঘ. পরিষ্কার পরিচ্ছন্ন থাকা
১৭. শৈশব-কৈশোরে পদার্পণ কালে
পরিবর্তন ঘটে-
i. শারীরিক ii. মানসিক
iii. বৈষয়িক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ছেলেমেয়েদের কখন দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে?
ক. শিশুকালে
খ. বয়ঃসন্ধিকালে
গ. কৈশোরকালে
ঘ. যৌবনকালে
১৯. অল্প বয়সের গর্ভধারণের পরিণতি কী?
i. মানসিক ও শারীরিক জটিলতায় ভোগা
ii. সদ্যোজাত শিশুটির জীবনও ঝুঁকিপূর্ণ
iii. পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. ছেলেমেয়েরা প্রজননক্ষম হয়ে ওঠে কখন?
ক. শৈশবের সময়
খ. যৌবনের সময়
গ. বয়ঃসন্ধিকাল থেকেই
ঘ. যৌবনের পরে
উত্তর
১. ঘ, ২. খ, ৩. গ, ৪. খ, ৫. ঘ, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. ক, ১০. খ, ১১. গ, ১২. ক, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. খ, ১৯. ঘ, ২০. গ
