আবারও জমজমাট হতে চলেছে প্রেক্ষাগৃহ। পরপর কয়েকটি চলচ্চিত্র মুক্তির খবর এলো। সে ধারাবাহিকতায় জানা গেল, ১ অক্টোবর মুক্তি পাচ্ছে আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’। এটি নির্মাতা প্রথম চলচ্চিত্র।
প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া একটি পোস্টার শেয়ার বৃহস্পতিবার দুপুরে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে খবরটি জানিয়েছে।
রোমান্টিক থ্রিলার ঘরানার চলচ্চিত্রটিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন নীরব, শবনম বুবলি ও জিয়াউল রোশান। ছবিতে তারা যথাক্রমে রাকেশ, রেজনি ও জয় চরিত্রে অভিনয় করেছেন।
নির্মাতা আসিফ ইকবাল জুয়েল বলেন, ‘থ্রিলারের সঙ্গে সাসপেন্স আর টুইস্টের মিশ্রণ আছে এ সিনেমার গল্পে। সঙ্গে রয়েছে রোমান্স। গল্প এবং নির্মাণে ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করেছি আমরা। দর্শক সিনেমাটি গ্রহণ করবেন বলেই আমার বিশ্বাস।’
‘চোখ’-এর শুটিং ক্যামেরা চালু হয় চলতি বছর শুরুর দিকে। টানা শুটিংয়ের মাধ্যমে শেষ করা হয় পুরো কাজ।
