গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ১৯০ জন। এর আগে গত ২৯ মে এক দিনে ১ হাজার ৪৩ জন শনাক্ত হয়েছিল। সে হিসাবে সাড়ে তিন মাসের বেশি সময় পর করোনায় সর্বনি¤œ রোগী শনাক্ত হলো দেশে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এবং শনাক্তের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৫ জন, যা গত শুক্রবার ছিল ৩৮ জন। রোগী শনাক্তের হার ৬ দশমিক ৫ শতাংশ, যা কিনা শুক্রবার ছিল ৬ দশমিক ৪১ শতাংশ। নতুন মৃত্যু ও আক্রান্ত নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৮২ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জন। সরকারি হিসাবে একই সময়ে দেশে সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৬৪৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন সুস্থ হয়ে উঠল।
১৫ দিন ধরে করোনার সংক্রমণ ১০ শতাংশের নিচে : স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ০৫ শতাংশ, যা আগের ২৪ ঘণ্টায় ৬ দশমিক ৪১ শতাংশ ছিল। গত ১ সেপ্টেম্বর থেকে রোগী শনাক্তের হার ১০ শতাংশের ঘরে আসে। এর দুই দিন পর ৪ সেপ্টেম্বর তা ১০ শতাংশের নিচে নেমে আসে। অর্থাৎ গত ১৫ দিন ধরে সংক্রমণের হার ১০ শতাংশের নিচে। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩৭ শতাংশ। মৃত্যুহার ১ দশমিক ৭৬ শতাংশ।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী, কম বরিশালে : গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে ১ হাজার ১৯০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ও ময়মনসিংহে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়। ঢাকা (মহানগরসহ) বিভাগে সবচেয়ে বেশি নতুন রোগী ৬৭৬ জন শনাক্ত হয়। এরপরে আক্রান্ত রোগীর সংখ্যা বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে রোগী শনাক্ত হয় ২৪৩ জন। এছাড়া রংপুরে ৭৭ জন, খুলনায় ৫৮, ময়মনসিংহে ৪৫, রাজশাহীতে ৩৫ ও সিলেটে ৩১ জন এবং সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে ২৫ জন।
ঢাকা বিভাগে মৃত্যু বেশি, ময়মনসিংহে মৃত্যু নেই : গত ২৪ ঘণ্টায় ঢাকা (মহানগরসহ) বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এদিন এ বিভাগে ১৯ জনের মৃত্যু হয়। এর মধ্যে ঢাকা মহানগরে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬, রাজশাহীতে ৩, খুলনায় ৩ এবং সিলেট বিভাগে ২ জন। এছাড়া বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে মৃত্যু হয়। পাশাপাশি ময়মনসিংহ বিভাগে কোনো মৃত্যু হয়নি। মৃত ৩৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৭ এবং বেসরকারি হাসপাতালে ৮ জন মারা যান।
দেশের ৪৩ জেলায় মৃত্যু নেই : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৩ জেলায় করোনায় কোনো মৃত্যু হয়নি। বিভিন্ন জেলার মধ্যে ফেনী, কুমিল্লা, রাজশাহী ও সিলেট এই চার জেলায় ২ জন করে এবং ১২ জেলায় ১ জন করে মৃত্যু হয়েছে।
নারীর মৃত্যু বেশি : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৫ জন। তাদের মধ্যে পুরুষ ১৬ জন আর নারী ১৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ১৩ জন আর নারী ২৫ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছে ১৭ হাজার ৪৯০ জন; যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ৩৪ শতাংশ। আর নারী মারা গেছে ৯ হাজার ৬৯২ জন; যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ৬৬ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৬ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছে ৪৪৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছে ৬০৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছে ৩ লাখ ৭৬ হাজার ৭৯৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছে ৩ লাখ ৩১ হাজার ২২৩ জন। বর্তমানে আইসোলেশনে আছে ৪৫ হাজার ৫৭৪ জন।
