রাইট শেয়ার ছাড়বে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৫ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ার ইস্যু করবে প্রতিষ্ঠানটি। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত