বাংলাদেশ কোস্ট গার্ড টেকনাফ থানার আওতাধীন সাবরাং কাঁটাবুনিয়া কালা মেম্বারের চরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২,০০০ পিস ইয়াবা জব্দ করেছে। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার টেকনাফ লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি জানতে পেরে চোরাচালানকারীরা পালিয়ে যায়। পরবর্তীকালে, বস্তাটি তল্লাশি করে ৪২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি।
×
