সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত এমটিবি ইউনিট ফান্ড এবং অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের ২০২০-২১ অর্থবছরে ইউনিটধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এমটিবি ইউনিট ফান্ড ১৪ শতাংশ এবং অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড ৯ দশমিক ৫ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি তহবিল দুটির ট্রাস্টি সভায় এই লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত যেসব ইউনিটধারীর হাতে তহবিল ছিল তারা ঘোষিত এ লভ্যাংশ পাবেন।
×
