যুব বিশ্বকাপ সামনে রেখে জোর প্রস্তুতির পরিকল্পনা করেছে বিসিবি। অনূর্ধ্ব-১৯ দলকে খেলার মধ্যে রাখতে চাইছে বোর্ড। এমনিতেই করোনার কারণে বর্তমান চ্যাম্পিয়নদের প্রস্তুতি পরিকল্পনার অনেকটা অংশ ভেস্তে গেছে। পাকিস্তানের সঙ্গে হোম সিরিজ আয়োজন করা যায়নি। তবে সেদিকে না তাকিয়ে সামনে তাকাচ্ছে বিসিবি। অক্টোবরের প্রথম সপ্তাহেই ৫ ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে যুবারা। ৭ অক্টোবর কলম্বোয় গিয়ে ১৭, ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর ৫০ ওভারের ম্যাচগুলো খেলবে আইচ মোল্লা-মেহরবরা।
×
