স্যামসাং গ্যালাক্সি সিরিজের নতুন ফোন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৫২ পিএম

গ্যালাক্সি এস ২২ সিরিজের নতুন ফোন আনছে স্যামসাং। ফ্লাগশিপ এই সিরিজে গ্যালাক্সি এস ২২, গ্যালাক্সি এস ২২ প্লাস ও এস ২২ আলট্রা মডেলের ফোন আসছে। ২০২২ সালের জানুয়ারিতে এস ২২ সিরিজের নতুন এই তিন ফোন বাজারে আসতে পারে।

ইতিমধ্যে বেশ কিছু প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে নতুন ফোনের ছবি ফাঁস হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আগের গ্যালাক্সি এস ২১ সিরিজের ডিজাইন অনুসারেই তৈরি করা হয়েছে নতুন এ ফোন। তবে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ৯১ মোবাইলস, অনলিকসের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে ফোনের ছবি। যেখানে গ্যালাক্সি এস ২২ প্লাস ডিজাইনে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড প্যানেলের কথা বলা হয়েছে।

উল্লেখ করা হয়নি ফোনের কার্ভ সাইড এজের কথা। সেই জায়গায় স্থান পেয়েছে ফ্ল্যাট ব্যাক। তবে পেছনে এস ২১ সিরিজের আদলে ক্যামেরা বাম্প রয়েছে। পাঞ্চ হোল নচ (ফ্রন্ট ক্যামেরা) রয়েছে আগের সিরিজের মতোই। ডান দিকেই আগের মতো ভলিউম রকার ও পাওয়ার বাটন দিয়েছে কোম্পানি। ফোনে সব মিলিয়ে তিনটে রিয়ার ক্যামেরা দিয়েছে স্যামসাং। সেন্সরের ক্ষেত্রে কোনো ধরনের বড় পরিবর্তন করেনি কোম্পানি।

ইতিমধ্যেই ৩টি সার্টিফিকেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে গ্যালাক্সি এস ২২ আলট্রা। এই ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি ছাড়াও দেওয়া হবে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং। আর গ্যালাক্সি এ২২ প্লাসে থাকছে ৪৫০০ এমএএইচের ব্যাটারি। গিজ চায়নার রিপোর্ট থেকে অন্তত তাই-ই দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, এবারও নতুন ফোনের সিরিজে তিনটি ফোন লঞ্চ করবে স্যামসাং। সব মডেলেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৯৮ চিপসেট দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত