বাংলায়ন সভার শিল্প-সাহিত্যের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের ঢাকা টাইমস মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলা সাহিত্য ও সংস্কৃতির যেসব গুণীজন সম্প্রতি মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, সভার শুরুতেই তাদের স্মরণ করেন শোকপ্রস্তাব উপস্থাপন ও শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া প্রয়াত কথাশিল্পী বুলবুল চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন কথাশিল্পী হামিদ কায়সার। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলায়ন সভার মুখপাত্র শামস সাঈদ। স্বরচিত গল্পপাঠ করেন হামিদ কায়সার, মোস্তফা মঈন, রিয়াদ সৈয়দ, নাসির হেলাল, পারু পারভীন, রাসেল রায়হান, সৌম্য সালেক, ফারুক সুমন, হারুন পাশা, জব্বার আল নাঈম, ফাহিম পারভেজ ও নূর মোহাম্মদ। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন মোনতাহা শাহরিন নোহা।
বৈঠকে অংশগ্রহণ ও লেখা পাঠ ছিল সবার জন্য উন্মুক্ত। এবারের বৈঠক উৎসর্গ করা হয় ডক্টর মুহম্মদ শহীদুল্লাহকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলায়ন সভার সদস্য সৌম্য সালেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফয়সাল আহমেদ, হাবিবুল্লাহ ফাহাদ, নাহিদ রিয়াসাদ, শাম্মী ইসলাম নীলা, সন্তোষ রায়, চামেলী বসু, রহিম রানা, শাহাদাত হোসেন তৌহিদ, প্রদীপ রায়, গিরীশ গৈরিক, খালেদ রাহী প্রমুখ।
