ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর ওপর অ্যাম্বুলেন্স উল্টে রোগীসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে কাঁচপুর সেতুর পশ্চিম অংশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় রোগী মহসিন (৩৫), তার মা আনোয়ারা বেগম (৬০), বোন রাহেলা বেগম (৪৫) ও আমির হোসেনসহ (৩৫) পাঁচজন আহত হন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, চাঁদপুরের শাহরাস্তি উপজেলা থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকায় যাচ্ছিল। হঠাৎ করে কাঁচপুর সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে সড়কের ওপর উল্টে যায়।
