বেনাপোল স্থলবন্দর

দুর্গাপূজায় ৪ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১১:০৮ পিএম

বেনাপোল স্থলবন্দরে দুর্গাপূজা উপলক্ষে আগামী ১২ থেকে ১৫ অক্টোবর চার দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় কাস্টম হাউজের কার্যক্রম, পণ্য খালাস ও যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে তাদের দেশে ১২ থেকে ১৫ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছে। এজন্য পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হবে।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. আজিজুর রহমান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে পণ্য লোড-আনলোড, খালাস ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত