শেখ কামাল জাতীয় অ-১৮ ক্রিকেটে বিকেএসপি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। গত ৫ অক্টোবর নিজেদের গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগকে ৫ উইকেটে হারিয়ে এই গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি। বৃষ্টিবিঘিœত ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামা খুলনাকে নিয়ন্ত্রিত বোলিং ও দৃষ্টিনন্দন ফিল্ডিংয়ে মাত্র ৮৬ রানেই গুটিয়ে দেয় বিকেএসপি। তাদের মাইনুল হাসান ১১ রানে ৪ উইকেট ও আশিক ১৯ রানে ৩ উইকেট নেন। বৃষ্টিআইনে ৩৯ ওভারে বিকেএসপির সামনে লক্ষ্য নির্ধারিত হয় ৭৮, যা ২৬.২ ওভারে ৫ উইকেট হারিয়েই তুলে নেয় স্বাগতিকরা। আশিক ফাইনাল সেরা নির্বাচিত হন। খেলা শেষে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কৃত করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় ১০টি দল অংশ নেয়।
×
