যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যু ফের ২ হাজারের বেশি

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০১:১৩ এএম

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে শনাক্ত হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৫১৭ জন। আর এই সময়ে মারা গেছে ৮ হাজার ১৭৫ জন। এর আগের দিন এই সংখ্যা ছিল যথাক্রমে ৪ লাখ ৮ হাজার ৮১৬ জন ও ৭ হাজার ৪৫৬ জন। তার আগের দিন শনাক্ত ছিল ৪ লাখের নিচে আর মৃত্যু ছিল ৬ হাজারের ঘরে। গত এক সপ্তাহ ধরেই শনাক্ত-মৃত্যুর এই ঊর্ধ্বগতি শুরু হয়েছে। এর পেছনে অবশ্য কাজ করছে যুক্তরাষ্ট্রে করোনায় উল্লম্ফন। গত কয়েক দিন ধরেই সেখানে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ৪৫৫ জন। আর মারা গেছে ২ হাজার ৯৩ জন।

করোনায় এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৪৮ লাখ ৩৯ হাজার ৪২০ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্ত হয়েছে ২৩ কোটি ৭০ লাখ ৪৯ হাজার ৬ জন। এর মধ্যে ২১ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ৮২২১ জন সুস্থ হয়েছে।

শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৪ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৯৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৭ লাখ ২৭ হাজার ২৭৪ জন মারা গেছে।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ভারতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার ২ জন। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ৪৯ হাজার ৮৮৩ জন।

তালিকার তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা মোট ২ কোটি ১৫ লাখ ১৭ হাজার ৫১৪ জন হয়েছে। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ৯৯ হাজার ৪১৪ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এ ভাইরাসে দেশটিতে প্রথম মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

সংক্রমণ চীন থেকে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয় ইউরোপের কিছু দেশ ও যুক্তরাষ্ট্র। তবে দেশগুলোতে চলতি বছরের শুরুর দিকে করোনা নিয়ন্ত্রণে আসা শুরু হয়। এর বিপরীতে পরিস্থিতি খারাপ হতে থাকে ভারতসহ এশিয়ার কিছু দেশে। তবে ভারত থেকে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের করোনা পরিস্থিতি ফের খারাপ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত