‘জেনে, শুনে, বুঝে- শপিং করুন’ স্লোগানে শুরু হচ্ছে দেশীয় ই-কমার্স উৎসব

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১০:৪৫ পিএম

ই-কমার্স নিয়ে সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে ‘জেনে, শুনে, বুঝে- শপিং করুন’ স্লোগানে রবিবার থেকে শুরু হচ্ছে ২০ দিন ব্যাপী অনলাইন শপিং উৎসব ‘১০-১০’।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উৎসবে সে সব ই-কমার্স প্রতিষ্ঠানকেই অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে যারা সুনামের সঙ্গে বেশ কয়েক বছর সার্ভিস দিয়ে যাচ্ছে এবং যাদের ব্যাপারে কোনো ধরনের বিতর্ক নেই। চালডাল, রকমারি, পাঠাও ফুডস, স্টারটেকসহ ২০টি ই-কমার্স সাইট ও লজিস্টিক কোম্পানি অংশ নিচ্ছে।

আয়োজনে প্রতিটি কোম্পানি নানা ধরনের গিফট, ডিসকাউন্ট, অফার ছাড়াও দিচ্ছে সারাদেশে ফ্রি ডেলিভারি।

এই আয়োজনের বিস্তারিত জানা যাবে www.TenTen.com.bd এই ওয়েবসাইটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত